৯ বছরেও হয়নি বহদ্দারহাট ফ্লাইওভার দুর্ঘটনার বিচার
চট্টগ্রাম: বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙ্গে পড়ার মামলায় ৯ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার কার্যক্রম। ২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারটির তিনটি গার্ডার ভেঙ্গে পড়ে নিহত হন ১৩ জন।
এ ঘটনায় ওই বছরের ২৬ নভেম্বর চান্দগাঁও থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলা দায়ের করেন। ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন দুর্ঘটনায় প্রাণ হারানো নিহতের স্বজনরা।
আদালত সূত্রে জানা যায়, কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। ২০১৪ সালের ১৮ জুন তৎকালীন চট্টগ...
