আলোচনায় ডিআইজি শাহ! আলম ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারিতে
ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারির আওতায় থাকে বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় শাহ আলম এ কথা জানান। ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সাইবার সচেতনতার গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। পৃষ্ঠপোষকতা করে বেসরকারি সংস্থা রূপান্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ আলম বলেছেন, ইন্টারনেট পুরোপুরি উন্মুক্ত জগৎ। এখানে ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারির আওতায় থাকে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই ইন্টারনেট ব্যবহার করে এমন কোনো আচরণ করা যাবে না, যা অপরাধের পর্যায়ে পড়ে।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, সহিংস উগ্...
