ইতালির জাতীয় নির্বাচন নিয়ে উদ্বিগ্ন অভিবাসীরা
২৫ সেপ্টেম্বর ইতালিতে বহুল আলোচিত ১৯তম জাতীয় সংসদ নির্বাচন। কে পাবেন ইতালির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। জনগণ কাকে দায়িত্ব দেবেন। নির্বাচনের পর ফলাফল ঘোষণা। সবার মাঝে একই প্রশ্ন।
স্থানীয় নাগরিক ও অভিবাসীদের অনেক প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শেষ। প্রায় ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫১৪ জন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচন করতে সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ইতালীয় নাগরিক নিজ দেশের বাইরে যারা বসবাস করছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইতালির বাইরে অবস্থান করছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৯০ জন ইতালীয় নাগরিক। সেই হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৩০৪ জন।
রোববার সকাল ৭টা থেকে স্থানীয় রাত ১১টা পর্যন্ত ভোট হবে। একজন প্রার্থী দুটি করে ভোট দিতে পারবেন তার পছন্দের প্রার্থীকে। একটি উচ্চকক্ষের (সেনাতো), অন্যটি নিম্নকক্ষ...
