ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ
তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। বিয়ের এক মাস না পেরুতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে।
ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুবাহ। গেল ১১ জানুয়ারি রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন তিনি।
upay
সুবাহর অভিযোগ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসামি সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায়। বাদীর সামাজিক মর্যাদাহানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নার...
