Saturday, June 13

Tag: একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

বাংলাদেশ, বিনোদন
বর্তমান সময়ে চলচ্চিত্রে আলোচিত নাম সিয়াম আহমেদ। চলচ্চিত্রে নাম লিখে পরপর তিনটি ছবিতেই দর্শকপ্রশংসা পেয়েছেন। এখন ‘শান’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়েছে ছবিটির। ১ জুলাই থেকে ‘বিশ্বসুন্দরী’ নামে আরেকটি ছবির কাজ শুরু হবে তাঁর। চলচ্চিত্রের খবরের পাশাপাশি বিয়ের পর প্রথম ঈদ কেমন কাটল, এসব বিষয়ে কথা বলেছেন সিয়াম। শান’ ছবির শুটিং কেমন হচ্ছে? পরিকল্পনামতোই কাজ হচ্ছে। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়। মধ্যে ঈদের বিরতি দিয়ে ৮ জুন থেকে আবার শুটিং শুরু হয়েছে। এখন নারায়ণগঞ্জের লোকেশনে শুটিং চলছে। এই ধাপে ৩০ জুন পর্যন্ত শুটিং হবে। আপাতত ছবির ড্রামার অংশের কাজ হচ্ছে। অ্যাকশন অংশের কাজ এখনো শুরু হয়নি। ছবিতে আমার বিপরীতে আছেন পূজা চেরি। ছবিতে কী ধরনের চরিত্র আপনার? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ছবির অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ নিয়েছেন? মার্শাল...