Friday, June 5

Tag: খেজুরের গুড়ে থাকছে না একফোঁটা খেজুরের রসও

খেজুরের গুড়ে থাকছে না একফোঁটা খেজুরের রসও

খেজুরের গুড়ে থাকছে না একফোঁটা খেজুরের রসও

বাংলাদেশ
খেজুরের গুড়ে থাকছে না রসের বিন্দুকণাও। চিনিতে আটা, হাইড্রোজ, ফিটকারি, সোডা, চুন, ডালডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে রাতের আঁধারে তৈরি হচ্ছে নকল খেজুরের গুড়। গুড়ের জন্য প্রসিদ্ধ রাজশাহীর বাঘা উপজেলায় আড়ানী চকরপাড়া গ্রামে এমনিই একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে কারখানা মালিকসহ সাতজন কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৫০ মণ ভেজাল গুড়। সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন এসপি এবিএম মাসুদ হোসেন। তিনি জানান, রাজশাহী জেলার বাঘায় খেজুর গুড় তৈরিতে সুনাম রয়েছে। এই গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আর এই সুনামকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করছে। তিনি আরও জানান, এ নকল গুড়ে এমন সব রাসায়নিক উপাদান ব্যবহার ক...