টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা
টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা।
মঙ্গলবার কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিলের সামনে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে।
ম্যাচের শুরু থেকেই চলে দেবিনহা-বিয়াত্রিজদের দাপট। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের।
প্রথমার্ধের ৩২ এবং দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট তিনেকের মধ্যেই দুবার বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানা লিল দা সিলভা। তার দুই গোলের মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা।...
