দুগ্ধপোষ্য শিশুসহ গৃহবধূকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী
দশ মাসের দুধের শিশুসহ স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে স্ত্রীও নিরুপায় হয়ে স্বামীর সুরম্য অট্টালিকার সামনে দুই সন্তানসহ বসে আছেন। নাওয়া নেই-খাওয়া নেই। এভাবে কেটেছে এক রাত।
শ্বশুরবাড়ির লোকজন আর এলাকার মাতবরদের জঘন্য আচরণের কাছে ঝড় বৃষ্টি আর মশার কামড় ছিল অতি তুচ্ছ। এমন অমানবিক দৃশ্যের দেখা মিলেছে কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পসংলগ্ন সিকদারপাড়ায়।
ভুক্তভোগী জানায়, শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সিকদারপাড়ার মাস্টার ফরিদুল আলমের ছেলে মো. ওসমান গণির (৪৫) নির্দেশে অপরাপর ভাইদের সহযোগিতায় স্ত্রী জোনাকি আক্তারকে মারধর করে ঘর থেকে বের করে দেন। পরে জোনাকি আক্তার উপায় খুঁজে না পেয়ে স্বামীর বাড়ির সামনেই দুগ্ধপোষ্য দশ মাসের শিশুসহ দুই সন্তানকে নিয়ে রাত কাটায়।
খোঁজ নিয...
