নফল ইবাদতের চেয়ে মা-বাবার খেদমত উত্তম
জুরায়জ নামে বনি ইসরাঈলের একজন আবেদ ছিলেন। সারাক্ষণ তাঁর ইবাদতখানায় ইবাদতে নিমগ্ন থাকতেন। (একবার) তাঁর মাতা তাঁর কাছে এলেন। এরপর তাঁর দিকে মাথা উঁচু করে তাঁকে ডাকছিলেন।
বলেন, হে জুরায়জ! আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এ কথা এমন অবস্থায় বলছিলেন, যখন জুরায়জ সালাতে নিমগ্ন ছিলেন। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ! (একদিকে) আমার মা আর (অন্যদিকে) আমার সালাত (আমি কী করি?)
অবশেষে তিনি তাঁর সালাতকে অগ্রাধিকার দিলেন এবং তাঁর মা ফিরে গেলেন। পরে তিনি দ্বিতীয়বার এলেন এবং বলেন, হে জুরায়জ! আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো। তিনি বলেন, ইয়া আল্লাহ! আমার মা, আমার সালাত। তখন তিনি তাঁর সালাতে ব্যস্ত রইলেন। তখন তাঁর মা বললেন, হে আল্লাহ! এ জুরায়জ আমারই ছেলে। আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। সে আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করল। হে আল্লাহ! তার মৃত্যু দিয়ো না, যে পর্যন...
