নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিটন-সোহানের লড়াই
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং করছেন লিটন দাস ও নূরুল হাসান সোহান। ইতিমধ্যে শতরানের জুটি গড়েছেন তারা।
ষষ্ঠ উইকেট জুটিতে এখন লড়াই করছেন লিটন দাস ও সোহান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা শতরানের জুটি উপহার দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬২ ওভারে ৫ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬৯) ও নুরুল হাসান (৩৬) ।
মঙ্গলবার দিনের শুরুতে চাপ সামাল দিয়ে লড়াইয়ের কিছুটা ইঙ্গিত দেয় মুমিনুল হক বাহিনী। টেস্টের হ্যাগলি ওভালে ফলোঅনে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কিইউ পেসাররা। রিচার্ড হেডলি ও স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরিদের দাপটে দ্বিতীয় সেশনে আবারও বিপর্যয়ে পড়ে। এক উইকেটে ৭১ রান করা বাংলাদেশ ১২৮ রানেই দলের টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে। এর পর ক্রিজ...
