পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া
রাশিয়া খারকিভ প্রদেশে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় মধ্য ও পূর্ব ইউক্রেনের অবকাঠামোগত সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে যুদ্ধ আরও তীব্র হয়েছে।
সোমবার এই দাবি করেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
খারকিভ শহরের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলা শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে তিনি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের সাম্প্রতিক উস্কানির জন্য রাশিয়ার ‘প্রতিশোধ’ হিসাবে বর্ণনা করেছেন। ডিনিপ্রো, পোল্টাভা এবং অন্যান্য পূর্ব শহরগুলোতে ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে, সম্ভাব্যভাবে যা লাখ লাখ বেসামরিক নাগরিককে প্রভাবিত করেছে। ভলোদিমির জেলেনস্কি ব্ল্যাকআউটের জন্য ‘রাশিয়ান হামলাকে’ দায়ী করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। তাদের লক্ষ্য হল আলো এবং তাপ থে...
