প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত
মহান আল্লাহ মানব জাতিকে সামাজিক প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। জীবনকে সুন্দর করে তুলতে তাদের যেমন পরিবার-পরিজন দিয়েছেন, দিয়েছেন প্রতিবেশীও। প্রতিটি মুমিনের ওপর তার পরিবার-পরিজনের যেমন কিছু হক আছে, তেমনি তার প্রতিবেশীরও কিছু হক আছে। প্রতিবেশীর অন্যতম হক হলো, তাকে কষ্ট না দেওয়া, তার ক্ষতি করার চেষ্টা না করা।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। ’ (মুসলিম, হাদিস : ৭৬)
এর বিপরীতে, প্রতিবেশীকে সহযোগিতা করার পুরস্কার জান্নাত। অথচ আমাদের দেশের চিত্র ভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মানুষের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকে না, ফলে তারা একে অপরের ক্ষতি করার চেষ্টা করে। কেউ কেউ ক্ষতি না করলেও তার প্রতিবেশীকে মন থেকে পছন্দ করে না। এ পরিস্থিতির কারণ হলো, আমরা ইসলাম ...
