‘রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় সড়ক বিভাগের’
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় সড়ক বিভাগের রেলের নয়। সড়ক যান রেললাইন ক্রস করে চলাচল করছে রেল নয়। সড়ক যানের নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ। এখানে পৌরসভারও দায়িত্ব রয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলভবন মিলনায়তনে বাংলাদেশ রেলের জন্য ৫৮০টি মিটারগেজ ওয়াগন ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা সাফ করে বলে দিতে চাই- রেল ক্রসিংয়ে দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী নয়। সংঘটিত দুর্ঘটনায় দেখা যাচ্ছে- লেভেল ক্রসিংগুলোর দুইপাশে ফেলা লোহার বার ভেঙে সড়ক যান রেলে উঠে যাচ্ছে- ধাক্কা দিচ্ছে। রেলওয়ে আইন অনুযায়ী- লাইনের দুইপাশে ২৪ ঘণ্টায় ১৪৪ ধারা জারি থাকে। যেখানে রেলই অগ্রাধিকার পাবে।
তিনি বলেন, আমাদের রেলপথগুলো ৮০ বছর, ১০০ বছর থেকে ১৫০ বছর আগের। লেভেল ক্রসিংগুলো পূর্বের মতোই চলছে। আমরা এখন যেসব নতুন লাইন নির্মাণ ...
