Saturday, April 18

Tag: ‘শিক্ষার্থীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’

‘শিক্ষার্থীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’

‘শিক্ষার্থীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’

বাংলাদেশ
পরিবারে যার নুন আনতে পান্তা ফুরানোর দশা- তিনিই প্রতিদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বিনা ভাড়ায় বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। শিক্ষানুরাগী এই ব্যক্তির নাম রতন মিয়া। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার-ইজ্জতপুর রুটের ‘যাত্রীসেবা পরিবহন’ অটোচালক। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও শ্রীপুরের শেষ সীমানায় একটি বনের ভেতর বসবাসরত সফিজ উদ্দিনের দেওয়া ছাপড়া ঘরে পরিবার নিয়ে থাকেন রতন মিয়া (৩৫)। জানা যায়, শিশু বয়সে শিক্ষক বাবা আব্দুর রহমানের মৃত্যুর পর অভাবের সংসারে অনাহারে অর্ধাহারে জীবন কেটেছে রতন মিয়ার। কাজের সন্ধানে ২৫ বছর আগে এসেছেন গাজীপুরে। দু‘মুঠো ভাতের জন্য নানা ধরনের কাজও করেছেন রতন। অবশেষে এনজিওর ঋণের টাকায় কেনা অটো চালিয়ে কোনোমতে টেনেটুনে চলছে তার সংসার। কিস্তির টাকা পরিশোধের জন্য রাতদিন পরিশ্রম করলেও বাদ দেননি মানবসেবা। দীর্ঘদিন ধরেই তার গাড়িতে কোনো শিক্ষার্থী উঠলে...