শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
আফগানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শারজার উইকেট ও গ্যালারি সবই ছিল বাংলাদেশের অনুকূলে। কিন্তু মোহাম্মদ নবিদের স্মার্ট টি-টোয়েন্টিতে উড়ে গেল সাকিব বাহিনী।
ভুল পরিকল্পনা ও সিদ্ধান্তের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি টাইগাররা।
অথচ বল হাতে রশিদ-মুজিবের ভেলকি দেখানোর পর ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ।
দুবারের ফাইনালিস্ট বাংলাদেশকে আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে আজ। হয় মারো, নয় মরো— এমন সমীকরণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আজ দুবাইয়ে।
সে লক্ষ্যে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। পিচ বলছে, স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে।
তাই সে ক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পার...
