Friday, June 5

এবার ওয়েব সিরিজে অভিনেত্রী তামান্না

বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: এবার নতুন ওয়েব সিরিজে অভিনয়ে তামান্না। নতুন একটি ওয়েব সিরিজ। নাম ‘ভাইরাল’। অনন্য মামুনের গল্পে এটি পরিচালনা করবেন নতুন নির্মাতা আদর মির্জা।

আই থিয়েটার ইউটিউব চ্যানেলের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ এটি। অনন্য মামুনের সুপারভিশনে কাজটি হবে।

তিনজন মেয়ের হারিয়ে যাওয়া এবং তাদের উদ্ধারের গল্প নিয়ে নির্মিত হবে ‘ভাইরাল’। এখানে ৩ জন মেয়ের মধ্যে অন্যতম হলেন তামান্না। তামান্না ইতিমধ্যে টিভি নাটক, মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসি, ম্যাগজিন, নিউজ ফিচারের কাজ করেছেন।

একই প্রসঙ্গে তামান্না বলেন, তিনটি মেয়েকে নিয়ে গল্প। তারা ঘটনাক্রমে একটি পাচারচক্রের খপ্পরে পড়ে। সেখান থেকে তাদের উদ্ধারের গল্পে এগিয়ে যাবে এ সিরিজের কাহিনী। দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে বলে আমার বিশ্বাস। চরিত্রে জন্য আমাদের আসলেই অনেক খাটতে হয়েছে। টানা গ্রুমিং করেছি, রিহার্সেল করেছি তারপর শুটিংয়ে যাচ্ছি। অনন্য মামুন ভাইয়া টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। দোয়া করবেন।

‘ভাইরাল’ সিরিজের চিত্রনাট্য করেছেন পাপ্পু রাজ। এতে আরও অভিনয় করবেন চয়ন, রনি, ফারিয়া, নিশা ও মিম। তাদের সঙ্গে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মীকে।

সিলেটে তিনদিন চিত্রায়ণ শেষে ভালো সময় দেখে আই থিয়েটার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে সিরিজটি।

Leave a Reply