বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: ভালবাসার গল্প কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে “এক সমুদ্র ভালোবাসা”। আজ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিপিবদ্ধ হলো ফারুক হোসেন মজুমদার প্রযোজিত,জি সরকার পরিচালিত মজুমদার ফিল্মস’র “এক সমুদ্র ভালোবাসা”। কাহিনী আবুল হোসেন মজুমদার, গীতিকার শাহাবউদ্দিন মজমুদার, শিল্প নির্দেশক কলমতর। মজুমদার মেগা শপ ও মজুমদার এক্সক্লুসিভ নিবেদিত “এক সমুদ্র ভালোবাসা” সিনেমার কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান সিনেমার প্রযোজক ফারুক হোসেন মজুমদার।

আরও পড়ুন
অনন্য মামুনের গল্প ও আদর মির্জার ‘ভাইরাল’-এ তামান্না
নতুন জুটিকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি ওয়েব সিরিজ। নাম ‘ভাইরাল’। অনন্য মামুনের গল্পে এটি পরিচালনা করবেন নতুন নির্মাতা আদর মির্জা।
টিকটকার অপু ভাইয়ের সঙ্গে আফরিন মোহনাকে জুটি করে নির্মিত হবে ‘ভাইরাল’। আই থিয়েটার ইউটিউব চ্যানেলের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ এটি। অনন্য মামুনের সুপারভিশনে কাজটি হবে।
তিনজন মেয়ের হারিয়ে যাওয়া এবং তাদের উদ্ধারের গল্প নিয়ে নির্মিত হবে ‘ভাইরাল’। গল্পে জিসান চরিত্রে অভিনয় করবেন টিকটকার অপু। তার বিপরীতে তায়েবা চরিত্রে অভিনয় করবেন নবাগত আফরিন মোহনা। এখানে ৩ জন মেয়ের মধ্যে অন্যতম হলেন তামান্না। তামান্না ইতিমধ্যে টিভি নাটক, মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসি, ম্যাগজিন, নিউজ ফিচারের কাজ করেছেন।
একই প্রসঙ্গে তামান্না বলেন, তিনটি মেয়েকে নিয়ে গল্প। তারা ঘটনাক্রমে একটি পাচারচক্রের খপ্পরে পড়ে। সেখান থেকে তাদের উদ্ধারের গল্পে এগিয়ে যাবে এ সিরিজের কাহিনী। দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে বলে আমার বিশ্বাস। চরিত্রে জন্য আমাদের আসলেই অনেক খাটতে হয়েছে। টানা গ্রুমিং করেছি, রিহার্সেল করেছি তারপর শুটিংয়ে যাচ্ছি। অনন্য মামুন ভাইয়া টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। দোয়া করবেন।
‘ভাইরাল’ প্রসঙ্গে নির্মাতা আদর মির্জা বলেন, এটি আমার প্রথম কাজ। অনন্য মামুন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সিলেটের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করব। আসলে গল্পের প্রয়োজনেই সিলেট চিত্রায়ণ করা। নতুন টিম, একঝাঁক নতুন তরুণ-তরুণীদের নিয়ে কাজটি করছি। আশা করি সবার সার্পোট পাব।
‘ভাইরাল’ সিরিজের চিত্রনাট্য করেছেন পাপ্পু রাজ। এতে আরও অভিনয় করবেন চয়ন, রনি, ফারিয়া, নিশা ও মিম। তাদের সঙ্গে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মীকে।
নির্মাতা জানান, সিলেটে তিনদিন চিত্রায়ণ শেষে ভালো সময় দেখে আই থিয়েটার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে সিরিজটি।