Friday, June 19

নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার

টেকনাফে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া আলী আকবর নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে নাফ নদীর ১নং সুইচ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী আকবর টেকনাফ সদর ইউপিস্থ ডেইল পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, উদ্ধার হওয়া জেলের লাশটি পরিবারের লোকজন সনাক্ত করেছে এবং পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply