Friday, October 16

দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব ধরনের বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বাণিজ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে।

Leave a Reply