Monday, September 14

না ফেরার দেশে সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন আলী

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী। রোববার (০৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীশ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আজ বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। বর্তমানে ইউনিভার্সেল মেডিকেলে তার মরদেহ আছে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

আজ তার খিলগাঁও বাসভবনে বাদ জোহর ১ম জানাযা হবে ২য় জানাযা দিয়ে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে !

উল্লেখ্য, গত শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে লাইফ সাপোর্টে নেয়া।

Leave a Reply