Wednesday, June 24

মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫, আহত প্রায় ৪০!

মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫, আহত প্রায় ৮০!

স্বদেশ নিউজ২৪ এর অফিসের পাশেই রাজধানীর মগবাজার ওয়ারলেস এ বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কিসে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

তবে ঘটনাস্থলে বিস্ফোরণের সময় আগুনের ঝলকানি দেখা গেছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলজি বাটারফ্লাই শো রুমের ২য় তলার সামনের পুরো গ্লাস ও পিছন্ব চশমার দোকানের গ্লাস ভেংগে গেছে অনেকে আহত হয়েছেন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন স্বদেশ কন্ঠকে জানান, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার কল করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ৯টি ইউনিট পাঠানো হয়েছে। ৪জন নিহত ও প্রায় ৪০জন আহত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a Reply