Wednesday, May 27

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ফকির আলমগীর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। গতকাল রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে তার স্ত্রী সুরাইয়া আলমগীর জানান। তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

Leave a Reply