Monday, September 14

আসছে জেবা জান্নাতের ‘ফাঁপরবাজি’

স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
রায়হান রনির গল্প এবং চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলুর পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফাঁপরবাজি’। এ নাটকে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রি, টিকটকার জেবা জান্নাত। আরও অভিনয় করেছেন আরফিন জুনায়েদ, সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুণ আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই।

জেবা জান্নাত একাধিক নাটকে অভিনয় করেছেন। কাজ করেছেন বিভিন্ন ফ্যাশন হাউজের শুট, ওভিসিসহ অনেক কাজ করেছেন।

জেবা জানান, এ নাটকে সেলিনা আন্টি নামের একটি চরিত্র দেখা যাবে যার সঙ্গে থাকে একদল অবিবাহিত মেয়ে। তাদের মধ্যে সর্বদা লেগে থাকে ঝগড়-বিবাদ! ফলে তাদের এই ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সবাই।

তাদের হাত থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলরও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই বাড়িতে। এ যেন আগুনের মাঝে আরেকটু ঘি ঢেলে দেয়া হলো। একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়েদের মুখোমুখি দেখা হয়ে যায়। বিভিন্ন কারণে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। বাড়িওয়ালার বিপত্তি চরমে উঠে।
সেই বিপদ কাটিয়ে ভালোবাসার গল্পে পরিণত হয় ‘ফাঁপরবাজি’।

নাটকটি খুব শিগগিরই ‘আমার এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply