Sunday, April 19

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। মাউন্ট মঙ্গুইরে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। রোববার দুই দল ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচটিতে ড্র করলেই ইতিহাস রচিত হবে। প্রথমবারের মতো কিউইদের মাঠে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ জিততে চায় না। কিউইদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করে তবেই নিজেদের মিশন শেষ করতে চায়। এমনটাই জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

ভিডিও বার্তায় তাসকিন বলেন, সামগ্রিকভাবে মানসিকতা ও প্রস্তুতি নিয়ে সবাই ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিব, অবশ্যই জয়ের জন্য খেলব। আপনারা সবাই সমর্থন দিবেন, দোয়া করবেন। যাতে আমরা সেরাটা দিয়ে ভালো খেলতে পারি।

এই ম্যাচের আগে টাইগারদের অনুশীলনে বৃষ্টি বাগড়া দেয়। তবুও যতটুকু সম্ভব নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটি করেছেন বলে জানান তাসকিন।

তিনি বলেন, গতকাল বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশন হয়নি। কিন্তু আমরা ভালো জিম সেশন করেছি। আজকে অনুশীলনটা খুব ভালো ছিল। আবহাওয়া এখানে একটু ভিন্ন। এখানে ঠান্ডা একটু বেশি এবং বেশি বাতাস। আজকের অনুশীলনে যতটুকু পেরেছি, মানিয়ে নিয়েছি।

Leave a Reply