Friday, June 26

মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা

মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে ঝর্ণা বেগম (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার বিকালে উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরিবার জানিয়েছে, ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন। এ যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেন।

ঝর্ণার স্বামী হামিদুল ইসলাম জামাল জানান, দুপুর থেকে তার স্ত্রী মাথা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাকে রেখে স্থানীয় তেঁথুলিয়া বাজারে ওষুধ আনতে যান। ফিরে এসে দেখেন ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।

Leave a Reply