Tuesday, June 2

বিয়ের পিড়িতে বসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

৯০ দশকে যে দু’জনকে দেখে দর্শকরা শিহরিত হতেন সেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা আর প্রাক্তন নন। তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।

সোমবার ভালোবাসা দিবসে এমন চমক দিলেন টালিগঞ্জের দুই দুই শিল্পী। সবিনয় নিবেদ লেখা বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছেছে মানুষের ফোনে ফোনে। তাতে লেখা, বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই।

ডিজিটাল চিঠিতে আরও জানানো হয়েছে, এই বিয়ের ঘটকালির দায়িত্বে ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধান করবেন শর্মিষ্ঠা। আমন্ত্রণপত্রের শেষে লেখা, ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’ চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’।

বিয়ে সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ‘লজ্জা না পেয়ে’ মোহর বা শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, প্রসেনজিতের পেশাগত সমস্ত কাজ সামলান মোহর। একই ভাবে ঋতুপর্ণার ম্যানেজার শর্মিষ্ঠা।

বিয়ের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা। স্থানীয় গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অনেক দিন ধরেই পাত্র-পাত্রী খোঁজা চলছিল। বিয়ের মৌসুম, ভালোবাসার মাস। সবাইকে শুভ সংবাদ জানানোর এর থেকে ভাল দিন আর নেই। খুব শিগগিরই শুভ লগ্ন দেখে বিয়ের তারিখ ঘোষণা হবে।

নতুন ছবি আসছে বাংলার হিট জুটির। যেখানে বিয়ের পিঁড়িতে বসবে তাদের চরিত্ররা। পরিচালনায় সম্রাট। ছবির প্রচারের অংশ হিসেবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের খবর এভাবে প্রচার করা হয়েছে। তবে ছবির বিষয়ে এর বেশি কিছু খোলসা করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন কলাকুশলীরা।

Leave a Reply