Monday, July 6

পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে আল-আমিন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার জুমা নামাজের আগে উপজেলায় বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আল-আমিন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলার জন্য বাড়ির বাইরে চলে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে বের হন।

অনেক খোঁজাখুঁজির পর খালের পানি থেকে আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

Leave a Reply