Friday, May 8

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন, প্রত্যাখ্যান জার্মানির

ইউক্রেন যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি।

সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট এ তথ্য জানান। খবর রয়টার্সের।

তিনি বলেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা।

তিনি আরও বলেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটোর বেঁধে দেওয়া জিডিপির ২ শতাংশ সামরিক ব্যয়ের লক্ষ্যপূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির ২ শতাংশ, কোনো অজুহাত ছাড়াই এ অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারব না এ পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার।

Leave a Reply