Thursday, May 21

খিলগাঁও ১নং ওয়ার্ডে এম জামানের জনপ্রিয়তা, কাউন্সিলর হিসেবে এগিয়ে রাখছেন সমর্থকরা

খিলগাঁও ১নং ওয়ার্ডে এম জামানের নেতৃত্বে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা, কাউন্সিলর পদে দেখছেন সমর্থকরা

নিউজ ডেস্ক, সম্পাদনায়- সাইমুর রহমান মিলন:
রাজধানীর খিলগাঁও থানার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামানের নেতৃত্বে দলীয় কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। তাঁর সক্রিয় দিকনির্দেশনায় মিছিল, মিটিং ও সমাবেশগুলো হয়ে উঠছে আরও প্রাণবন্ত ও সংগঠিত—এমনটাই মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, তরুণ বয়স থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন এম জামান। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দলীয় কার্যক্রমে যুক্ত থেকে তিনি আজ সর্বস্তরের মানুষের আস্থাভাজন নেতায় পরিণত হয়েছেন।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত জীবনের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি নিরলসভাবে দল ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে দায়িত্ব পালন করার মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এম জামানকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা। তাদের মতে, তাঁর নেতৃত্বে ১নং ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ডে পরিণত হতে পারে।
সমর্থকদের বিশ্বাস, দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের ফলস্বরূপ আসন্ন নির্বাচনে এম জামান বিজয়ী হবেন এবং এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করবেন।

Leave a Reply