Saturday, August 1

Author: Saimur Rahman

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

জাতীয়
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। জামায়াতের দপ্তর থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।এছাড়া পূর্ব ঘোষিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়...
কর্মসূচি স্থগিত করল জামায়াত

কর্মসূচি স্থগিত করল জামায়াত

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতি জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন। এর আগে ২১ ফেব্রুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ...
অযাচিত তর্ক-বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায়: তারেক রহমান

অযাচিত তর্ক-বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায়: তারেক রহমান

Uncategorized
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে স্বৈরাচার কিংবা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়। সংস্কার নিয়ে যদি আমরা অযাচিত আলোচনা করতে থাকি, তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে। সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে, যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধি...
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে শিগগিরই নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলটি। সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে এদিন জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সারজিস আলম বলেন, আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। আর সব থেকে বড় অনুধাবন হচ্ছে জুলাই স্পিরিটকে সামনে রেখে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো আমরা দেখেছি। এ সমন্বয়ক বলেন, আমরা নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করে...
জনকণ্ঠে প্রকাশিত ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ খবরটি সত্য নয়

জনকণ্ঠে প্রকাশিত ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ খবরটি সত্য নয়

জাতীয়
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয়। দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস-এর ফেসবুক পেজে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দৈনিক জনকণ্ঠে ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয়। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অনলাইনে প্রকাশিত এ খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়। প্রেস উইং থেকে বলা হয়েছে, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আ...
হঠাৎ গভীর রাতে কেন সংবাদ সম্মেলন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

হঠাৎ গভীর রাতে কেন সংবাদ সম্মেলন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও উন্নতি করার সুযোগ রয়েছে। রোববার রাত তিনটায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেত না। আমরা দিনেও যেমন কাজ করি, রাতেও কাজ করি। রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করেন।’ সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, রোববার রাতে বনশ্রীতে ছিনতাইয়ের যে ঘটনা ঘটেছে, তা আগে জানতে জানতে দুই থেকে তিন দিন সময় লেগে যেত। এখন সঙ্গে সঙ্গে বিষয়টা সবাই জেনে যাচ...
‘শুধু আইন মানা নয়, জীবন রক্ষার জন্য দরকার হেলমেট’

‘শুধু আইন মানা নয়, জীবন রক্ষার জন্য দরকার হেলমেট’

জাতীয়
শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, জীবন রক্ষার উপকরণ হিসেবে মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মানসম্পন্ন হেলমেটের ব্যবহার বাড়াতে সরবরাহ এবং দাম সম্পর্কিত চ্যালেঞ্জের সমাধান সব স্টেকহোল্ডারদের নিয়ে করতে হবে। তেমনি দাম ও মানের বিষয়েও সমন্বিত কৌশল নির্ধারণ করতে হবে। রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে ‘স্ট্যান্ডার্ড হেলমেট অ্যাডভোকেসি ইভেন্টে’ বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথ হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন ও বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ড. গেইল মার্টিন উপস্থিত ছিলেন। দক্ষিণ এশি...
বাংলাদেশের জয়ে প্রার্থনা পাকিস্তানের

বাংলাদেশের জয়ে প্রার্থনা পাকিস্তানের

খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রার্থনা করছে পুরো পাকিস্তান। তার কারণ পরিস্কার। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে জিতে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এই তিন দলের মধ্যে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। তারা আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে। তার চেয়েও খারাপ অবস্থা পাকিস্তানের। তারা নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় আছে। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যদি হারিয়ে দিতে পারে...
একটি দল সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করে: রিজভী

একটি দল সুযোগ পেলেই বিএনপিকে ছুরিকাঘাতের চেষ্টা করে: রিজভী

রাজনীতি
একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটির মহানায়ক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সিপাহী এবং জনগণের সমর্থন ছিল। যিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। গণতন্ত্রের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন, তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। এটা আমরা প্রতিনিয়ত দেখেছি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ...
বিমান ঘাঁটিতে হামলার খবরটি ‘বিভ্রান্তিকর’, যা বলল বিমান বাহিনী

বিমান ঘাঁটিতে হামলার খবরটি ‘বিভ্রান্তিকর’, যা বলল বিমান বাহিনী

জাতীয়
কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে- তা মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ এবং অপতথ্য বলে উল্লেখ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাহিনীটি। এতে বলা হয়, কক্সবাজার বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় একজনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতিপাড়ার আনুমানিক দুই শতাধিক স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের...