Thursday, May 28

Author: Saimur Rahman

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি

জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার এস এম এম নাসির উদ্দিন বলেছেন, নানান ধরনের রিলিফ বা ত্রাণের আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি ভোটার তালিকা করতে গিয়ে এমন তথ্য পেয়েছি সোমবার নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকে রোহিঙ্গা হয়েছে রিলিফের আশায়। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি। নাসির উদ্দিন আরও বলেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ...
বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর

বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর

রাজনীতি
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশ থেকে যে ঋনের টাকায় উন্নয়ন করা হয় সে ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর মাথায়ও পড়ে। ১০টাকার কাজের জায়গায় ১০০ টাকার বাজেট করা হয়। সে কাজে দেরি করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। আবার সেই কাজে বাজেট বৃদ্ধি করে সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সামনে স্বাধীনতা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামায়াত আমির বলেন, এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছরে জাতির যে প্রত্যশা ছিল, তা পূরণ হয়নি। জামায়াত আমির বলেন, যুদ্ধাপরাধ মামলার মিথ্যা অভিযোগে ১১ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে । এরমধ্যে ১০জন বিদায় নিয়েছেন। ১জন যিনি বেঁচে আছেন এ...
কবজিকাটা’ গ্রুপের টুন্ডা বাবু-রাফাতসহ গ্রেফতার ৬

কবজিকাটা’ গ্রুপের টুন্ডা বাবু-রাফাতসহ গ্রেফতার ৬

জাতীয়
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য টুন্ডা বাবু ও রাফাতসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, ঢাকার মোহাম্মদপুরের ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলার আসামি ও ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সন্ত্রাসী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু ও রিফাত ওরফে রাফাত। গ্রেফতার অন্যরা তাদের সহযোগী। এবিষয়ে বিকাল তিনটায় র‌্যাব-২ এর বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে কথা বলবেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।...
আতিক নজরুল শাহেন শাহ ও শামীমা রিমান্ডে

আতিক নজরুল শাহেন শাহ ও শামীমা রিমান্ডে

জাতীয়
ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এডিসি শাহেন শাহসহ চারজনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার সকালে শুনানির পর ঢাকার মহানগর হাকিম মো. জাকির হোসাইন এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে- রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার এবং মিরপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক আসিফ হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহর তিনদিন এবং রাজধানীর তেজগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...
কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে খুঁজছিলেন আতিক

কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে খুঁজছিলেন আতিক

জাতীয়
আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে থাকেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তখন কাউকে না দেখে পরিবার কেমন আছে জানতে চান আইনজীবীর কাছে। সোমবার সকাল ১০টার দিকে আমির হোসেন আমু, আতিকুল ইসলাম, সাদেক খান, পুলিশ কর্মকর্তা শাহেন শাহসহ আসামিদের বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পড়িয়ে আদালতে তোলা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের কাছে যান। তখন সাবেক মেয়র আতিক তার আইনজীবীকে বলেন, ‘সবাই কেমন আছে?।’ উত্তরে আইনজীবী হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, ‘সবাই ভাল আছে।’ এরপর আইনজীবীকে আরও কিছু বলার চেষ্টা করেন আতিক। কিন্তু মানুষের ভিড় ও শব্দ বেশি থাকায় তা সম্ভবত হয়নি। তখন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা উঁচু করে কাউকে খুঁজতে থাকেন। পরে তাকে বাড্ডা থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি...
নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস

নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস

রাজনীতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পরে বুধবার। সম্ভাব্য এ তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা। এই দলের আহ্বায়ক হিসাবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসাবে আখতার হোসেনের নাম এখন পর্যন্ত চূড়ান্ত বলে সূত্রে জানা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদেই থাকছেন। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসাবে আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত বলে জানা গেছে। মূলত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জোনায়েদকে ওই পদে রাখা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ...
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি: মির্জা ফখরুল

দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি: মির্জা ফখরুল

রাজনীতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে। আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড (ঐক্যবদ্ধ) হই। সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, এখনো এক বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। আমরা আমাদের সম্মানিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস...
‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

‘শেখ হাসিনা আওয়ামী নেত্রী হওয়ারও যোগ্যতা রাখেন না’

রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হওয়ার ন্যূনতম যোগত্য রাখেন না বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। রোববার সন্ধ্যায় বরগুনার প্রেস ক্লাব চত্ত্বরে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ পরবর্তী সমাবেশে তিনি এ দাবি করেন। আমান বলেন, তিনি বলেছেন, ‘মানুষ অধিকার বঞ্চিত ছিল বলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা একত্রিত হয়েছিল। এতে খুনি হাসিনার বিদায় হয়েছে। আওয়ামী লীগ ও সরকারে শেখ পরিবারের আত্মীয়-স্বজনের আধিপত্য ছিল। ক্ষমতাচ্যুতির আগে তারা দেশত্যাগ করে। যদি শেখ হাসিনা সত্যিকারের আওয়ামী লীগ নেত্রী হতেন, তাহলে অন্তত তার একজন আত্মীয় দেশে থাকত। শেখ হাসিনার আওয়ামী নেত্রী হওয়ারও ন্যূনতম যোগ্যতা রাখেন না। ’ তিনি বলেন, ‘৭১ ও ২৪ এর পরাজিতরা গোপনে গোপনে প্রেম করে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো পরাজিত শক্তি বাংলাদেশের পক্ষে নেই। কেউ দিল্লির সঙ্গে আবার কেউ ...
লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ, সতর্ক নিউজিল্যান্ড

লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ, সতর্ক নিউজিল্যান্ড

খেলা
টাইগারদের স্তুতি গেয়ে মিচেল স্যান্টনার সতর্ক হয়েছেন। বড় মঞ্চে বাংলাদেশ কি করতে পারে, তা ভেবে সমীহও করছেন। তবে কিউই অধিনায়ক আশাবাদী ‘হারবেন না’। বাংলাদেশের শঙ্কা সেখানেই—টপ অর্ডারে রান নেই, মিডল ধুঁকছে, লোয়ার অর্ডারও ঠিক সময়ে জ্বলে উঠতে পারছে না। মোদ্দাকথা কিউইদের বিপক্ষে লড়ার আগে নাজমুল হোসেন শান্তরা নিজেদের নিয়েই বেশি চিন্তিত। পিন্ডিতে আজ বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। সমীকরণ এমন—হারলে বাদ, টিকলে টিকে থাকবে আশা। ট্রফির মিশন নিয়ে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না। টাইগার কোচ ফিল সিমন্স তাই বাড়তি সতর্ক—রান করতে হবে এবং প্রতিপক্ষকে যা রান আসবে তার মাঝে আটকাতে হবে। অর্থাৎ লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ। আজ বিকাল তিনটায় শুরু টিকে থাকার লড়াই। কঠিন সমীকরণের ম্যাচটিতে অবশ্য ফুরফুরে কিউইরা। টাইগারদের পেস ও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্ল্যাক ...
পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি.. তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।’ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত চাইছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, এই ব্যবস্থা আমি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগ...