Friday, May 1

বাংলাদেশ

সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষ, আহত অন্তত ৪০

সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষ, আহত অন্তত ৪০

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে। রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের মধ্যে নারীসহ দুই আনসার ও বাকিরা সবাই শিক্ষার্থী। সংঘর্ষে আহতরা হলেন- রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তনময় (২০), আ. কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫), তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫), রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকি...
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ, জয় ও সাজু খাদেম

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ, জয় ও সাজু খাদেম

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা গা ঢাকা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, মমতাজরা এখনো আত্মগোপনে। এর মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমকে। এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ। রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর...
প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার

প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ বন্যাদুর্গত জেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে এসব এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ যাচ্ছে। কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং পর্যাপ্ত নৌযানের অভাবে দূর-দূরান্তে আটকেপড়া বানভাসিদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না। অনেকেই মূল সড়কের পাশে ত্রাণ বিতরণ করে ছবি তুলে চলে যাচ্ছেন। সমন্বয়হীনতার কারণে শহরের আশপাশের কেউ কেউ কয়েক দফা ত্রাণ পেলেও অনেকে কিছুই পাচ্ছেন না। লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি। তারা বাড়ির ছাদ বা উঁচু স্থানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এর মধ্যেই তাদের খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গেছে। ত্রাণ না পেয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে তাদের। এদিকে অনেক এলাকায় পানিবাহিত নানা রোগব্যাধিও ছড়িয়ে পড়েছে। ফেনী, চৌদ্দগ্রামসহ কয়েকটি স্থানে আশ্রয়কেন্দ্রে ডায়রিয়ার প্রকোপ দেখা গেছে। কিছু এলাকায় বন্যার পানি কমলে...
২৫ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা

২৫ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এরমধ্যেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল। সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী, যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা ২০ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে...
আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এর আগে ডিবিপ্রধান হিসেবে বেশ সমালোচিত হয়েছেন। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ান হারুন। এরপরেই তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করেন তিনি। এ ঘটনায় হাইকোর্ট থেকে হারুনকে ভর্ৎসনা করে বলা হয়— এসব তামাশা বন্ধ করতে। রোববার (১৮ আগস্ট) দুদক সূত্রে জানা যায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের...
হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে, শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশির ভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে-পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিম...
ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়: নাহিদ

ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়: নাহিদ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
সাধারণ মানুষের মোবাইল ফোন চেক (তল্লাশি) করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া ‘নিন্দনীয়’ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, কারও ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেফতার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে। তিনি আরও লিখেছেন, আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রা...
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে। পরিবেশ ও বন সংরক্ষণ এবং উন্নয়নে পরিবেশ ও বন অধিদপ্তরের কোনো কর্মকর্তা দুর্নীতি, অনিয়ম ও অবহেলা প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বুধবার বিকালে প্রথমবারের মতো বন অধিদপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে এখানে নিয়মিত মনিটর...
পুলিশের বিশেষ শাখায় বড় রদবদল

পুলিশের বিশেষ শাখায় বড় রদবদল

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন স্বাক্ষরিত চারটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদলের কথা জানানো হয়। এর মধ্যে অফিস আদেশ ১১০৮/২০২৪ এর মাধ্যমে স্কুল অব ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট সরদার তমিজউদ্দিন আহমেদকে এসবির ভারপ্রাপ্ত ডিআইজি (ট্রেনিং এন্ড রিসার্চ), অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ডিআইজি (পলিটিক্যাল উইং), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারী) মো. মুশেফেকুর রহমানকে ভারপ্রাপ্ত ডিআইজি (সিটি এসবি), ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), ডিআইজি (পলিটিক্যাল উইং) এ জেড এম নাফিউল ইসলামকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১), ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল...
আয়নাঘরের ভয়ংকর কাহিনি ফাঁস করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

আয়নাঘরের ভয়ংকর কাহিনি ফাঁস করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার হত ‘আয়নাঘর’। সেখানে ৬১ দিন বন্দি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আয়না ঘরের’ রহস্য ভেদ হয়। সেই টর্চার সেল থেকে তিন বন্দি মুক্তিও পেয়েছেন। দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাকেও আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল টানা ৬১ দিন। গত ১১ আগস্ট বিকালে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা জানান। তার ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টা-১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হাতকড়া পরিয়ে আমাকে তুলে নিয়ে যায়। এর পর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল কবরের মতো একটি কামর...