মিট রমনির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলে তার কড়া সমালোচক মিট রমনির সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। নতুন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মিট রমনিকে নিয়োগ দেয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের কড়া সমালোচক রমনি বলেন, তাদের মধ্যে ‘সুদূরপ্রসারী’ আলোচনা হয়েছে। তবে কেউ তাদের মধ্যে ৯০ মিনিট ধরে আলোচনার বিস্তারিত জানাননি। এমনকি রমনিকে কোন পদে নিয়োগ দানের প্রস্তাব দেয়া হয়েছে কিনা কিংবা তিনি কোন পদের জন্য আগ্রহী কিনা সে ব্যাপারেও তিনি কিছু জানাননি। নির্বাচনী প্রচারণাকালে রমনি ট্রাম্পকে ‘প্রতারক’ বলেছিলেন। জবাবে ট্রাম্প বলেছিলেন, ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রমনির জঘন্য পরাজয় হয়েছিল। ট্রাম্প এখন পর্যন্ত তার নতুন প্রশাসনে বিভিন্ন পদে নিয়োগের জন্য বেশ কয়েক জনের নাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্কও রয়েছে। এর...







