Friday, May 29

Uncategorized

জজ আদালতে পরীমনির জামিন শুনানি কাল

জজ আদালতে পরীমনির জামিন শুনানি কাল

Uncategorized
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে. এম. ইমরুল কায়েশ এই আদেশ দেন। গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওইদিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরীমনির জামিন শুনানির দিন এগিয়ে এনে নতুন দিন ধার্য করা হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য জানান। পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ: উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় পরীমনিকে বারবার নেওয়া রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। র...
পদ্মায় ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’

পদ্মায় ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’

Uncategorized
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রবহমান পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি বিশাল ‘শাপলা পাতা’ মাছ। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় দুই লাখ টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। রোববার ভোরে পদ্মার দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে শাপলা পাতা মাছটি ধরা পড়ে। নদীর এ এলাকায় এতদিন বড় বড় পাঙ্গাশ, বাগাড়, কাতল, রুই, আইড়, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়লেও এতবড় শাপলা মাছ এই প্রথম। বিশালকৃতির এই মাছটি দেখার জন্য ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে যায়। জানা গেছে, জেলে বাবু সরদার সকালে একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনালসংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে যান। আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তুললে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডল সর্বোচ্চ আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় দিয়ে কিনে নেন। মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় দুই লাখ...

পাবনা জেলার ঈশ্বরদীতে ঘরে ঘরে জ্বর-সর্দি

Uncategorized
পাবনা জেলার ঈশ্বরদীতে প্রায় প্রতি ঘরে দেখা দিয়েছে জ্বর-সর্দি। পরিবারে একজন জ্বরে আক্রান্ত হলে অন্য সদস্যরাও হচ্ছেন দ্রুতই। ভুক্তভোগীরা জানিয়েছেন, এবারের জ্বর অন্যবারের তুলনায় ভিন্ন। অন্যান্য সময়ে জ্বরের সঙ্গে সর্দি-কাশি থাকলেও শরীরে ব্যথা ছিল না। এবার অনেকেই শরীরে ব্যথা অনুভব করছেন। একবার শুরু হলে সপ্তাহ পেরিয়েও ছাড়ছে না জ্বর। এদিকে এই জ্বরে পরিবারের শিশুরাও আক্রান্ত হচ্ছে। অনেকের তাপমাত্রা কমলেও শ্বাসে সমস্যা দেখা দিচ্ছে। তবে তাদের খুব কমই করোনার পরীক্ষা করাচ্ছেন। ফলে উপজেলায় কতজন করোনা রোগী আর কতজন মৌসুমি জ্বরে আক্রান্ত তা নিশ্চিত বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। তবে যে জ্বরই হোক না কেন, শুরুতে রোগীকে আইসোলেশনে চলে যাওয়ার পরামর্শ দেন তারা। এতে পরিবারের সদস্যরা এ রোগ থেকে রেহাই পাবেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ৮ই মে ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী ...
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের ডিজি

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের ডিজি

Uncategorized
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ (৫৫)। আজ ভোর রাত সোয়া ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি..রাজিউন)। পরিবেশ অধিদপ্তরের পিআরও মো. রিয়াজুল ইসলাম এ তথ্য জানান। ড. এ কে এম রফিক আহাম্মেদ ২০১৯ সালের ২২ মে মহাপরিচালক হিসেবে পরিবেশ অধিদফতরে যোগদান করেন। ড. আহাম্মেদ ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং গত ২৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। *********** টাইটানিক জাহাজের ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য টাইটানিক জাহাজ: ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য (History & Mystery of RMS Titanic) টাইটানিক শুধু একটি জাহাজের নামই নয়, এক আফসোসের নাম আমাদের কাছে। যা হতে পারত মানুষের হাতে বানানো শ্রেষ্ঠত্বের বিরল উদাহরন, যাকে বলা হয়েছিল কখনো ডুবে যাবে না – নিজের প্রথম যা...

হাতিঝিলের আমবাগান এলাকায় প্রাইভেট কারে নারীর লাশ

Uncategorized
রাজধানীর হাতিঝিলের আমবাগান এলাকায় ঝিলিক আলম (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) সকালের দিকে হাতিরঝিলের আমবাগান এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে প্রাইভেট কারের পেছনের সিটে থাকা অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. গোলাম কুদ্দুস জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেট কার ফুটপাতে উঠে গেছে । প্রাইভেট কারটি চাকাও পাংচার হয়ে ফুটপাতে উঠে গেছে। পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক মহিলাকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ন...

ত্বক ও চুলের যত্ন | ৭টি ধাপে রাতের বেলায় করুন সেলফ কেয়ার

Uncategorized
লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: আমাদের দেশের মেয়েদের বড় সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা, চাকরি, বিয়ে, ক্যারিয়ার, সংসার, বাচ্চা সব কিছুর পেছনে সময় দিতে দিতে নিজেকে আলাদা করে সময় দেওয়ার কথা ভুলে যাই। কিন্তু আপনি যদি নিজেকে না ভালোবাসেন, তাহলে কে ভালবাসবে বলুন তো? এখনকার ব্যস্ত জীবনে নিজের জন্য আলাদা করে বের করার মতো সময় কিন্তু অনেকের কাছেই নেই। তবুও দিনের শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর কিন্তু নিজের জন্য একটুখানি আলাদা সময় বের করা দরকার। না হলে এই সামান্য যত্নটুকুর অভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে অকালেই বয়সের ছাপ ডেকে নিয়ে আসবেন। আর সেটা নিশ্চয়ই আমরা কেউই চাই না, তাই না? চলুন তাহলে দেখে নিই, ৭টি সহজ ধাপে কীভাবে আপনি রাতের বেলায় ত্বক ও চুলের যত্ন সেরে ফেলতে পারেন – ৭টি ধাপে রাতের বেলায় ত্বক ও চুলের যত্ন ১. মেকআপ রিমুভিং অনেকেই আলসেমি করে এ কাজটা ঠিক মতো করতে চান ...
বলেছে মন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে-অন্তু করিম

বলেছে মন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে-অন্তু করিম

Uncategorized
জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম ঈদে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। সিনেমাজড্’র ব্যানারে নতুন এই মিউজিক ভিডিও ২৮ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। দর্শকদের মনে সাড়া জাগানো মডেল অন্তুর নতুন মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। এতে অন্তু করিমের সহশিল্পী মডেল মারিয়া শান্ত। নতুন মিউজিক ভিডিও সম্পর্কে মডেল ও অভিনেতা অন্তু করিম বলেন, ‘পবিত্র ঈদুল-আজহায় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগছে। এতে অন্তু করিমের সহশিল্পী মডেল মারিয়া শান্ত। নতুন মিউজিক ভিডিও সম্পর্কে মডেল ও অভিনেতা অন্তু করিম বলেন, ‘পবিত্র ঈদুল-আজহায় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগছে। করোনার এ সময়ে সবাই অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করছেন। অবরুদ্ধ এ সময়ে বিনোদনের খোরাক হিসেবে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমি আশাবাদ...

মনগড়া সংবাদের ফাঁদে এমপি পাপুল- দাবি পরিবারের

Uncategorized
নিজস্ব প্রতিনিধি এমপি পাপুলর বিরুদ্ধে দেশের বিভিন্ন মিডিয়া মনগড়া সংবাদ পরিবেশন করছে বলে দাবি করে তার পরিবারের সদস্যরা। তার পরিবারের সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে কুয়েতের আল কাবাস পত্রিকার সুত্র ধরে বাংলাদেশের মানবজমিন পত্রিকা নিউজ করে” কুয়েত থেকে বাংলাদেশি এম পি লাপাত্তা”। এরপর গত ৬ জুন মারাফি কুয়েতিয়া কোম্পানির কয়েকজন শ্রমিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কাজী পাপুল এমপিকে, আরব নিউজের সুত্রে এই নিউজ ছাপা হয় বাংলাদেশে, কিন্তু তাঁদের নিজশ্ব কোন সোর্স ছিলোনা, এখনো নেই। এছাড়া ৭ জুন বাংলাদেশের ঢাকা ট্রিবিউন রিপোর্ট করে- “মানব পাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেফতার” অথচ তাঁর বিরুদ্ধে কুয়েতে মানব পাচার নিয়ে কোন মামলাই হয়নি। শুরু হলো বাংলাদেশে এম পি পাপুলের বিরুদ্ধে নানা মনগড়া সংবাদ পরিবেশন। ৭ জুন দৈনিক ইত্তেফাক লেখে মানব ও অর্থ পাচারের অভিযোগে ...
ভৈরবে ছাত্রলীগ নেত্রী প্রভার নেতৃত্বে বৃক্ষ রোপন

ভৈরবে ছাত্রলীগ নেত্রী প্রভার নেতৃত্বে বৃক্ষ রোপন

Uncategorized
অনলাইন ডেস্ক|| মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কিশোরগঞ্জের ভৈরবের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহাবুব প্রভার নেতৃত্বে উক্ত ভৈরব সরকারি জিল্লুর রহমান কলেজ মাঠে গাছ রোপন করেন। গাছ রোপনে আরও উপস্থিত ছিলেন ভৈরব সরকারি জিল্লুর রহমান কলেজের ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি বর্ণালী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা, প্রচার সম্পাদক ফাহমিদা এনা, কার্যনির্বাহী সদস্য আইভী সামি। তারা উক্ত কলেজ প্রাঙ্গনে অনেকগুলো চারাগাছ রোপন করেন। এ বিষয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহবুব প্রভা বলেন- ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশ বাঁচায়।’...
সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

Uncategorized, বাংলাদেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে করা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাতন্ত্র্য অনুযায়ী আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে ব্রিফিং পর্বে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। আমাদের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস না হওয়ার একটা গৌরব রয়েছে৷ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি আশঙ্কা থ...