Friday, May 29

Uncategorized

৪ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

৪ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

Uncategorized
ইউক্রেনে যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিয়ে বিশ্বকে নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৪৫ সালের পর কোনো যুদ্ধে আর এ অস্ত্রের ব্যবহার হয়নি। রাশিয়ার পরমাণু নীতিতে এ ধরনের অস্ত্রকে কেবল ‘ডিটারেন্ট’ হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। চার ধরনের পরিস্থিতির কথা সেখানে বলা হয়েছে, যখন এ অস্ত্র ব্যবহার করা যাবে। ১. রাশিয়া বা তার কোনো মিত্রের সীমানা লক্ষ্য করে যদি অন্য কোনো দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ২. রাশিয়া বা তার কোনো মিত্রের ওপর যদি পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। ৩. রাশিয়ার গুরুত্বপূর্ণ কোনো সরকারি বা সামরিক স্থাপনায় হামলার কারণে যদি এর পারমাণবিক সক্ষমতা হুমকির মুখে পড়ে। ৪. প্রথাগত অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ায় আগ্রাসন চালানো হয় এবং তাতে যদি রা...
কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

কটাক্ষের শিকার সুপারস্টার সালমান!

Uncategorized, বিনোদন
মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইয়ে গেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে আছেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, গুরু রানধাওয়া, আয়ুশ শর্মা প্রমুখ। বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে ভাইজানের দাবাং ট্যুর। অনুষ্ঠানে পূজা হেগড়ের সঙ্গে ‘জুম্মে কি রাত হে’ গানে পারফর্ম করেন ভাইজান। সেই পরিবেশনার একপর্যায়ে পূজার কোমরে হাত দেন সালমান। এরপর নিজের মুখ অভিনেত্রীর কোমরের কাছে নিয়ে একটি সুতা কামড়ে ধরেন এবং নাচের স্টেপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দৃশ্যটা জমল না। তাই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন সাল্লু। নেট দুনিয়ায় এরই মধ্যে ওই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মন্তব্য আসতে থাকে- ‘নাচতে ভুলে গেলেন ভাইজান!’ ‘জুম্মে কি রাত’ মূলত ‘কিক’ সিনেমার গান। সেই গানে সালমানের সঙ্গী ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানেই জ্যাকুলিনের কোমরের দিক থেকে পোশাকের অংশ কামড়ে ধরে নাচের স্টেপ দিয়েছিলেন ভাইজান। ওই দৃশ্য পু...
কেন্দ্রীয় নেতাদের সামনে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

কেন্দ্রীয় নেতাদের সামনে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

Uncategorized
নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় নাটোর সার্কিট হাউসে কেন্দ্রীয় একাধিক নেতার উপস্থিতিতে জেলার বিবদমান এমপি শিমুল ও চেয়ারম্যান রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সাতজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর থেকে নাটোরে সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিপক্ষে অবস্থান নেয় জেলার বাকী চার এমপি ও মন্ত্রী। দলের কাউন্সিল অধিবেশন উপলক্ষে নানা তৎপরতায় এই বিরোধ আরও জোরদার হয়ে ওঠে। পাবনা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে শনিবার বিকালে নাটোর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের জন্য কেন্দ্রীয় নেতারা নাটোর সার্কিট হাউসে চলে আসেন। নাটোরের বিবাদমান দুই গ্রুপ সদর আসনের এমপি ও জেলা আওয়...
বিপিএলের সেরা আবিষ্কার মুনিম-মৃত্যুঞ্জয়

বিপিএলের সেরা আবিষ্কার মুনিম-মৃত্যুঞ্জয়

Uncategorized
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অনেক রথী-মহারথীদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুনিম শাহরিয়ারের মতো তরুণরা। চট্টগ্রামের হয়ে খেলা তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলতি বিপিএলে প্রথম হ্যাটট্রিক করে আলোচনায় আসেন। হ্যাটট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার এনামুল হককে দিয়ে। মৃত্যুঞ্জয়ে পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট। বিপিএলে হ্যাটট্রিক করাসহ কয়েকটি ম্যাচে নান্দনিক পারফরম্যান্স করেছেন সাতক্ষীরার এই তরুণ তুর্কি। বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুমিন। মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার ...
মিশা-জায়েদের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আলমগীর

মিশা-জায়েদের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন আলমগীর

Uncategorized
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেন এখন আর এফডিসি এবং অভিনয়শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশব্যাপী আলোচনার কেন্দ্রতে পরিণত এ নির্বাচন। আর দুদিনও নেই নির্বাচনের। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অভিনেতা আলমগীর। মঙ্গলবার কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই হুমকি দেন তিনি। এর আগে সমিতির গত মেয়াদে ১৮৪ জন শিল্পীর সদস্যপদ বাতিলের অভিযোগ বিষয়ে জায়েদ খান বলেছিলেন, বাতিলের সিদ্ধান্তটি কেবল তাদের ছিল না; উপদেষ্টা পরিষদে থাকা ইলিয়াস কাঞ্চন, আলমগীর, ফারুক, সোহেল রানার মতো সিনিয়র তারকাদের সম্মতিও ছিল। এমনকি সদস্যপদ বাতিলের সেই নোটিশে তাদের স্বাক্ষর আছে। জায়েদ খানের সেই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করে আলমগীর বলেন, ‘১৮৪ জন ভোটার বাতিলের রেজ্যুলিউশনটা আমাকে দেখাও। সেখানে আমার স্বাক্ষর আছে, আম...
পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি বাইডেনের

Uncategorized
রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘ব্যক্তি ভ্লাদিমির পুতিনের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন। খবর আলজাজিরা ও বিবিসির। বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন। মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞার একটি কঠিন প্যাকেজ রয়েছে। আমরা দেখতে চাই আমাদের ইউরোপীয় বন্ধুরা সেই প্যাকেজটি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যদি রাশিয়ার দ্বারা ইউক্রেনে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে সেই...
পাকিস্তানি ৪ ক্রিকেটারকে ইমরান খানের অভিনন্দন

পাকিস্তানি ৪ ক্রিকেটারকে ইমরান খানের অভিনন্দন

Uncategorized
আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতি পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটারকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সোমবার ইমরান খান এক টুইটবার্তায় তাদের এ অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটবার্তায় বলেন, আমাদের চার তারকা ক্রিকেটারকে অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ। টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফাতিমা সানার ছবিও শেয়ার করেছেন। তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। ভক্তরা তাদের পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের প্রশংসা করেছেন। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বর্ষসেরা ওডিআই ক্রিকেটার, মোহাম্মদ রিজওয়ানকে বর্ষসেরা পুরু...
দেশে একনায়কতন্ত্র চলছে

দেশে একনায়কতন্ত্র চলছে

Uncategorized
দেশে সার্বিকভাবে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, সংসদীয় গণতন্ত্রও অনুপস্থিত। সব ক্ষমতা একজনের হাতে, তিনি হলেন প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের পুরো নিয়ন্ত্রণ তার হাতে, সংসদের নিয়ন্ত্রণও তারই হাতে। বিচার বিভাগের অল্পকিছু অংশ বাদে বাকি ক্ষমতাও প্রধানমন্ত্রীর হাতে। তাকে কোনো বিষয়ে জবাবদিহিতা করতে হয় না। তিনি সব আইনের ঊর্ধ্বে। এটাকে গণতন্ত্র বলে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলে না। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় রজনীগন্ধায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই রাজনীতিবিদ। দীর্ঘ আলাপচারিতায় ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ, এতে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ, আবার অনেকের বর্জন ইত্যাদি বিষয় উঠে আসে। সংলাপ থেকে প্রত্যাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি, বিদ্যমান র...
আজ আইপিএল মিশন শুরু সাকিবের

আজ আইপিএল মিশন শুরু সাকিবের

Uncategorized, খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মাঠে নামছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়। এদিকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল মিশন। এবারের আইপিএলের প্রথম পর্বে ব্যাটে-বলে নিজের সামর্থ্যমতো পারফর্ম করতে পারেননি সাকিব। বিশ্বকাপের আগে নিজের সেরা ফর্মে ফিরতে চাইবেন এই অলরাউন্ডার। শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা বেশ কঠিন নাইটদের সামনে। আসন্ন সাত ম্যাচে ছয়টি জেতার জন্য মরিয়া তারা। তাদের তাগিদ আরও বাড়িয়ে তুললেন নাইটদের অন্যতম কর্ণধার শাহরুখ খান। ম্যাচের আগে দলের উদ্দেশে শাহরুখের বার্তা, ‘মনে রেখ তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমা...
লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

Uncategorized, আন্তর্জাতিক, শিল্প-সাহিত্য
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। তাদের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ সূত্র বলছে, ১ লাখ ২০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ড (১ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ১১ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি। খবর দ্য টেলিগ্রাফের। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশির ভাগ ছবি। এই সব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’। ক্রিস্টিজ...