কাতার বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা জানালেন মেসি
লিওনেল মেসিকে ফুটবলের বর্তমান সময়ের মহাতারকা বললেও আর্জেন্টাইন কিংবদন্তি বলতে নারাজ বোদ্ধারা। কারণ কিংবদন্তি ম্যারাডোনার মতো দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি মেসি।
২০১৪ সালে অবশ্য দলকে ফাইনালে নিতে যেতে সক্ষম হয়েছিলেন , কিন্তু জার্মানিকে হারিয়ে দলকে শিরোপা জেতাতে পারেননি মেসি।
তবে এবার মেসির নেতৃত্বে বিশ্বকাপের স্বপ্ন বুনছেন আর্জেন্টিনার বাসিন্দারা। কারণ টানা ২৭ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। সঙ্গে চলতি বছরই পাওয়া গেছে কোপা আমেরিকার শিরোপার স্বাদ।
এই উড়ন্ত ফর্ম কাতার বিশ্বকাপ পর্যন্ত টিকিয়ে রাখলে ম্যারাডোনার পর বিশ্বকাপটা মেসির হাত ধরে ফের ঘরে তুলতে পারে আর্জেন্টিনা। এমন স্বপ্ন আলবিসেলেস্তেদের সমর্থকদের।
একই স্বপ্ন লিওনেল মেসিরও। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, কাতার বিশ্বকাপ শিরোপা জিততে চান তিনি।
মেসি বলেছেন, ‘অবশ্যই। স্পেন অথবা যে কেউ হোক...
