গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণে...
