ডেঙ্গু রোগীর খাবারদাবার
ডেঙ্গু এডিস মশার কারণে হয়। ডেঙ্গু হলে সাধারণত রোগীর রক্তের প্লাটিলেট দ্রুত কমে যেতে থাকে। যদিও এই রোগের এখনো কোনো প্রতিকার নেই, একমাত্র বিকল্প হলো উপসর্গগুলো মোকাবেলা করা এবং প্লাটিলেটের সংখ্যা দ্রুত হ্রাস হওয়া বন্ধ করা। সঠিক খাদ্য নির্দেশনা আপনার স্বাস্থ্যকে স্থিতিশীল করতে এবং প্লাটিলেটের সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি ও তরল খাবার
সাধারণত ডেঙ্গু হলে সারা দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত। জ্বর হলে পানি পান করতে অনেকেরই ইচ্ছা হয় না, তাই পানির চাহিদা পূরণ করতে ফলের রস/জুস (বাড়িতে তৈরি), সবজি ও চিকেন স্যুপ, লেবু পানি ইত্যাদি গ্রহণ করাতে পারেন। ডাবের পানিতে বিভিন্ন খনিজ আছে, যা ডেঙ্গুতে ইলেকট্রলাইট ইমব্যালান্স হওয়া থেকে রক্ষা করে।
উচ্চ ক্যালরির খাবার
জ্বরে শক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শক্তিবর্ধক খাবার দেওয়া উচিত। রোগীর ক...
