যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন
যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্ত, যে বেলুন গত কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে পেন্টাগন।
অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া ওই ‘নজরদারি বেলুন’ যে চীনের, সে বিষয়ে অনেকটা নিশ্চিত পেন্টাগনের কর্মকর্তারা। খবর বিবিসির।
সবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট মনটানায় ওই ‘নজরদারি বেলুন’ উড়তে দেখার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা সেটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেননি। কারণ ওই বেলুন নেমে এলে সেটি নিচের জনবসতিতে ক্ষতির হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তবে চীনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আসন্ন চীন সফরের আগে ওই চীনা বেলুনের বিষয়টি আলোচনায় এলো। আগামী...
