Saturday, May 9

Tag: হঠাৎ লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু

হঠাৎ লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু

হঠাৎ লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যু

স্বাস্থ্য
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৭০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। মৃত নয়জনের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ এবং ছয়জন নারী। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৬টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৮৩২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ এক হাজার ৮৬৯টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায়...