হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরের বিভিন্ন আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর আগে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে গত ৮ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।
ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আমদানি করেন আমদানিকারকরা। ১০ দিনের আমদানিতেই কেজিতে কমেছে ১০০ থেকে ১২০ টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে কাঁচা মরিচ দেশের বিভ...
