চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
তার নাম বিউটি আক্তার মিনু (৫০)। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানা গেছে। মিনুর মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১২ টায় বড় মগবাজার রেড ক্রিসেন্টের বিপরীত পাশের বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে।
মিনুর মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন রোববার হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ।
তিনি জানান, মিনু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা আমাদের।ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মিনুর ছোটভাই মো. ফারুক জানান, গত কয়েক মাস আগে সৌদি প্রবাসী নিলয় নামের এক পুরুষের সাথে...

