Sunday, April 19

সাংবাদিক আল আমিন টিটুর পিতার ইন্তেকাল।

আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||
আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু’র পিতা আব্দুল সাত্তার আর নেই। তিনি আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বেশকিছুদিন যাবত দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আব্দুল সাত্তার কিছুটা সুস্হ্য হয়ে ভৈরব আসার পথে অবস্থার অবনতি ঘটলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়ি ভৈরব উপজেলার ভবানীপুর চকবাজারে নামাজে জানাজা শেষে ভবানীপুর কবরস্থানে দাফন করা হবে। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুর খবর শোনে ভৈরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন একনজর দেখার জন্য হাসপাতালে ভীড় করেন। মরহুমের মৃত্যুতে ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, নিরাপদ সড়ক চাই সভাপতি এসএম বাকী বিল্লাহ, রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো:আলাল উদ্দিন, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন, দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু, সহ-ব্যবস্থাপনা সম্পাদক মো.আফসার হোসেন তূর্জা,ভৈরব অনলাইন নিউজ ক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

Leave a Reply