Tuesday, August 25

বাংলাদেশ জার্নালে রিজভীর যোগদান

বিনোদন ডেস্ক ||

খ্যাতিমান সাংবাদিক শাহজাহান সরদার সম্পাদিত দৈনিক বাংলাদেশ জার্নালে যোগদান করলেন সাংবাদিক রেজাউর রহমান রিজভী। প্রকাশিতব্য এই পত্রিকাটিতে সিনিয়র রিপোর্টার হিসেবে রিজভী কাজ করবেন। ২০০১ সালে অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের মাধ্যমে রিজভীর সাংবাদিকতা শুরু হয়। এরপর তিনি একাধারে কাজ করেছেন দৈনিক সমকাল, দৈনিক যায়যায়দিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক মানবকণ্ঠে।

সাংবাদিকতার পাশাপাশি রিজভী নিয়মিত নাটক, কবিতা ও গান লিখছেন। করেছেন অভিনয়। বইও লিখেছেন ৫টি। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে রিজভী যুক্ত। এগুলোর মধ্যে অন্যতম- প্রচার সম্পাদক (টেলিভিশন নাট্যকার সংঘ), সহ-সভাপতি (শিল্পী ঐক্য জোট), সাবেক সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) এবং সদস্য (অভিনয় শিল্পী সংঘ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরাম)।

নিজ কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রিজভী। এগুলোর মধ্যে সেরা সাংবাদিক হিসেবে- রোদসী অ্যাওয়ার্ড (২০০৮), লালমোহন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (২০০৮), ওয়ার্মভ্যালি অ্যাওয়ার্ড (২০১১) ও মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড (২০১২)। সেরা গীতিকার ও নাট্যকার হিসেবে- হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (২০১৭), স্টার অ্যাওয়ার্ড (২০১৭), বাংলার সঙ্গীত স্বাধীনতা স্বারক (২০১৭), বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড (২০১৭) সহ অসংখ্য সম্মাননা।

Leave a Reply