Tuesday, April 21

নগরকান্দায় ১১ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান জানান,
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। চেষ্টা চালিয়ে ১ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তবে ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কুঞ্জনগরবাজার কমিটির সভাপতি আলম বেপারি বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি; ততক্ষণে বাজারের ১১ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

Leave a Reply