Friday, May 15

প্রযুক্তি কতোটা এগিয়ে গিয়েছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন!!!

প্রযুক্তি কতোটা এগিয়ে গিয়েছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দিন বাড়ার সাথে সাথে প্রযুক্তির মাত্রাও বেড়ে যাচ্ছে। সবকিছুই গবেষণার ফসল। আমাদের মত স্বল্প উন্নত দেশে এসব প্রযুক্তির ছোঁয়া পেতে হয়তো কিছুটা দেরি হয় কিন্তু আধুনিক বিশ্ব যে কতটা এগিয়ে গেছে তা আমাদের ধারনাও বাহিরে। এই ভিডিওটিই তার প্রমান।

মানুষও এই প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন বদলাচ্ছে। আগের সেই কঠিন কাজ গুলোই এখন খুব সহজলভ্য। যদিও এর কিছু খারাপ দিকও রয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের কাজের সুযোগ দিন দিন কমে যাচ্ছে। উন্নত কম্পিউটার, ছিছি ক্যামেরা, অনলাইন মনিটরিং এসবের উদাহরন।

কাঠের ‘ফার্নিচার’ বানাতে বিদ্যমান রোবটিক প্রযুক্তিকে আরও উন্নত করেছেন গবেষকরা। এই প্রযুক্তির সাহায্যে ফার্নিচার আরও সুন্দর হবে এবং এটি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইট) গবেষকরা এই প্রযুক্তিকে উন্নত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি কতোটা এগিয়ে গিয়েছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। সরাসরি ভিডিওটি দেখতে স্ক্রল করে নিচে চলে যানঃ

গবেষকরা বলেছেন, মনুষ্যকর্মীর বিকল্প হিসেবে রোবটকে ব্যবহারের জন্য রোবটিক প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়নি। তাদের মূল লক্ষ্য ছিল কাজটিকে কীভাবে আরও সহজ করা যায়। বিশেষ করে ফার্নিচারের নকশা তৈরির কাজসহ গুরুত্বপূর্ণ আরও জটিল কিছু কাজ করবে রোবট। এর মাধ্যমে মনুষ্যকর্মীর নিরাপত্তা বাড়বে।

অন্যরা যা পড়ছেঃ

নববর্ষ উপলক্ষে মিয়ানমারে সাড়ে আট হাজার বন্দীর মুক্তি

মিয়ানমারের প্রেসিডেন্ট মঙ্গলবার সাড়ে আট হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক বন্দীও রয়েছে। দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বার্ষিক ক্ষমার অংশ হিসেবে এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গতমাসে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট উইন মিন্ত বলেন, নতুন বছর থিংইয়ান উপলক্ষে এসব বন্দীকে মানবিক বিবেচনায় মুক্তি দেয়া হচ্ছে। মিয়ানমারে নতুন বছরকে থিংইয়ান বলা হয়। বিশেষ ক্ষমার আওতায় যারা মুক্তি পাচ্ছেন তাদের অধিকাংশই মাদক অপরাধী, ৫০ জন বিদেশী এবং ৩৬ জন রাজনৈতিক বন্দী রয়েছে।

দেশটিতে জান্তা সরকারের পাঁচ দশকের বর্বর শাসন শেষে ২০১১ সাল থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি দেয়া হয়। এছাড়া ২০১৬ সালে অং সান সু চি’র নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর পরই শত শত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। রয়টার্স।

Leave a Reply