
‘আঁধার’ এবং ‘দুই জীবন’ গান নিয়ে বেশ আলোচনার পর এবার সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজদ নিয়ে আসছেন তার নতুন গান ‘বেবী’। তরুণ কন্ঠশিল্পী ও সুরকার এফএ প্রিতম’র কথা ও সুরে গানটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। গানটি বাজারে আসছে অডিও কোম্পানি ‘লায়নিক মাল্টিমিডিয়ার’ ব্যানারে। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, ‘বেবি’ একটা ভিন্নধারার গান। যারা মিউজিক ভালোবাসেন তাদের অনেক ভালো লাগবে। তাছাড়া গানের কথা গুলোও একটু ভিন্ন। তরুণদের অনেক পছন্দ হবে। অচিরইে গানটির মিউজিক ভিডিও’র শুটিং হবে। আশা করছি; সবার ভালো লাগবে। ওয়াহিদ শাহীন বলেন, সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ করলাম। গানের কথাগুলো খুবই চমৎকার। সানি ভাইয়ের সাথে কাজ করেও অনেক ভালো লেগেছে। একটা বিষয় লক্ষ করেছি। তিনি যখন গান গান খুবই যত্নসহকারে এবং খুবই প্রাণবন্ত ভয়েস ওনার। আমি চেষ্টা করেছি; ভালোকিছু উপহার দেয়ার। আমার ধারণা গানটি সানি ভাইয়ের জন্য ভালো কিছু নিয়ে আসবে। এফএ প্রিতম বলেন, সানি ভাই গানটি অনেক ভালো গেয়েছেন। আশা করছি; আমরা সবাই মিলে ভালো কিছু দিতে পারবো। উল্লেখ্য- সানি আজাদ’র ‘বেবী’ ৭ম গান। এর আগে রেজাউর রহমান রিজভী’র কথায় সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ এবং জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ’র কথা ‘দুই জীবন’ শিরোমানের গানটি দিয়ে বেশি আলোচনায় আসেন।
=================
আরও পড়ুন
================
বাংলাদেশ ডিজিটাল সোসাল ইনোভেশন সামিট এ্যাওয়ার্ড পেলেন আরজে সাইমুর
গত ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল ” বাংলাদেশ ডিজিটাল সোসাল ইনোভেশন সামিট-২০১৯”। “ভবিষ্যতের জন্য দক্ষতাঃ সামাজিক উদ্ভাবন এবং ডিজিটাল দক্ষতা বিকাশের জন্য মূলধারার একটি অংশীদারীত্ব” জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-১ দারিদ্র্য বিমোচন-৮ উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের অর্জনের লক্ষে জাতিসংঘের উন্নয়ন লক্ষমাত্রার অংশীদারীত্ব গ্রহণ করে “বাংলাদেশ ডিজিটাল সোসাল ইনোভেশন ফোরাম’ প্রথমবারের মতো আয়োজন করেছে ” বাংলাদেশ ডিজিটাল সোসাল ইনোভেশন সামিট-২০১৯” “বর্তমান সময়ের জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে উদ্ভাবনী দিক নিদেশনা প্রযুক্তিগত দক্ষাতা বা পেশা নির্ধারন সহায়ক পরামর্শ ও অনুপ্রেরণার দিনব্যাপী অনুষ্ঠান। আরজে সাইমুর রহমানকে ডিজিটাল প্লাটফম বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ২৪, স্বদেশ.টিভি এর প্রতিষ্ঠাতা সাইমুর রহমান ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। আরজে সাইমুর রহমান ডিজিটাল প্লাটফর্মে একটি জনপ্রিয় মুখ। সাইমুর রহমান বাবিসাস এ্যাওয়ার্ড, এজেএফবি স্টার এ্যাওর্য়াড, বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়াড, রাধা রমন স্বর্ণ পদক, ফ্যাশণ ফেস্টিভাল পারফরমেন্স এওয়ার্ড, মহান মার্চ সম্মাননা, এমএইচজি পারফরমেন্স এ্যাওয়ার্ড, গুনীজন সম্মাননা, মিজাফ পারফরমেন্স এ্যাওয়ার্ড, ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননাসহ অনেক সম্মাননায় সম্মানিত হয়েছেন। তিনি একজন সফল আরজে, সাংবাদিক ও সংগঠক। আরজে সাইমুর রহমান বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক, আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সি. সহ-সভাপতি, বিনোদনধারা ম্যাগাজিনের সহ-সম্পাদক।
উক্ত সামিটে জনপ্রিয় আলোচকবৃদ্নের মধ্যে অংশগ্রহন করছেনঃ সোলায়মান সুখন, ইকবাল বাহার, প্রিত রেজা, প্রেমা নাজিয়া আন্দালিব, আরিফ নিজামি, মোঃসোবহান চৌধুরী, নাশেদ আলী, আলী আকবর প্রমুখ ;আরও চরক ছিল জনপ্রিয় ব্যান্ডদল ছারপোকা।
ডিজিটাল উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে, সামাজিক রূপান্তর নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশে স্থায়ী উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিশ্বব্যাপী আন্দোলনকে বিস্তৃত, সম্প্রসারিত ও টেকসই করার জন্য একসাথে কাজ করার আশা করছি।
আয়োজক দলের সদস্যবৃন্দ হলেন জনাব আলী আকবর – ইভেন্ট চেয়ার, জনাব মো। আরিফুল ইসলাম – রেজিস্ট্রেশন ও কমিউনিকেশন, ইভেন্ট অপারেশন জনাব মাসুম খান, মোস্তফা কামাল সোহেল – মিডিয়া অ্যান্ড পিআর। অর্গানাইজার হাই ওয়ে আইটি ও আইটি ভিশন বিডি ও কো-অর্গানাইজার ব্ল্যাক অ্যান্ড এডভেন্ট ।
