Monday, September 14

আসছে মিলন-বৃষ্টির ‘চুপি চুপি ডাকছি তোমায়’

বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: ২০২০ সালে প্রথম ডুয়েট গানে কন্ঠ দিলেন বাংলাদেশ আইডলের জনপ্রিয় কন্ঠশিল্পী বৃষ্টি ও আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী এবং সুরের যাদুকর মিলন । বছরের শুরুতেই সংগীত জগত মাতাতে হাজির হচ্ছেন জনপ্রিয় এই দুই কন্ঠশিল্পী। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। গানটির সংগীত আয়োজন করেছেন সময়ের আলোচিত সংগীত পরিচালক এম এম পি রনি। গানটির সুর করেছেন কন্ঠশিল্পী মিলন নিজেই। চুপি চুপি ডাকছি তোমায় গানটি বাংলাদেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হবে। গানটি খুব শীঘ্রই সিডি চয়েজের অফিসিয়াল ইউটিউ চ্যানেলে প্রকাশিত হবে।

===============================

আরও পড়ুন

===============================

প্রেমিকের সঙ্গে কথা বলতে মানা করায় স্ত্রীর মার খেয়ে থানায় স্বামী….

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্ত্রীর নির্যাতন সইতে না পেরে অবশেষে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এক প্রবাসী স্বামী। মারধর, অশালীন ভাষায় গালমন্দ ও কথায় কথায় তালাক দেয়ার হুমকি-ধমকিসহ নানা অভিযোগে এনে গতকাল বুধবার রাতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী সোহান মিয়া (২২)। তিনি পৌর শহরের পঞ্চবটি এলাকার রাশেদ মিয়ার ছেলে। তিনি একজন কুয়েত প্রবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, সোহান ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভৈরবে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। এ সুবাদে গেল আট মাস আগে তিনি শহরের ঘোড়াকান্দা এলাকার মিজান মিয়ার মেয়ে স্বপ্না বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন।  তার স্ত্রী এখন অন্ত:সত্বা। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে খালাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়। এ সুযোগে তুচ্ছ ঘটনায় স্বপ্না তাকে মারধর করেন। অশালীন ভাষায় গাল মন্দসহ সোহানকে তালাকের হুমকি দেন। এমনকি গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলতেও তার ওপর চাপ সৃষ্টি করে। ফলে স্ত্রীকে বকা দিলে তিনি নারী নির্যাতন মামলার হুমকি দেন।সোহানের দাবি, বিয়ের পরও স্বপ্না তার প্রেমিক খালাতো ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ অব্যাহত রেখেছে। স্ত্রীর এমন শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে সোহান থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান মুঠোফোনে জানান, বাদীর সঙ্গে কথা যতটুকু জানতে পেরেছি স্ত্রীর যন্ত্রণায় তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। আরও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply