
সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সিডি চয়েস মিউজিক’র ব্যানারে প্রকাশ হয়েছে ‘তোর বুকেতে অন্য মানুষ’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। কন্ঠশিল্পী তাসিম বিল্লাহ রুবেল’র গাওয়া গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। রোমান্টিক-বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে মুন্সিগঞ্জের শ্রীপুরে। গানটিতে মডেল হয়েছেন, অরণ্য পাশা, স্নেহা ও নিলয় । কন্ঠশিল্পী বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি। গানটির কথা ও সুর অসাধারণ। আশা করছি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ‘সিডি চয়েস মিউজিক’ এর কর্ণধার এমদাদ সুমন ভাইকে যার জন্য সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
********************
আরও পড়ুন
*****************
সফল নারী উদ্যোক্তা শিথীর আংটি বদল
সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গত ২৯ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ ছিল স্যোসাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ নারী উদ্যোক্তা আফসানা মীর শিথীর সাথে মারুফের আংটি বদল। আর দিনটি ছিল খুবই স্পেশাল কারন সেদিন ছিল লিপিইয়ার আর সবাই জানি ৪ বছর পর পর এই দিনটি আসে। জনপ্রিয় ব্র্যান্ড ‘সিঁদূর’ এর প্রতিষ্ঠাতা শিথী। সিঁদূর পেজ দিয়ে প্রথমে অনলাইনে ব্যবসায় শুরু বেশ জনপ্রিয়তা পায় পরবর্তীতে মিরপুর অরজিনাল ১০ ও বসুন্ধরা সিটিতে সিঁদূর আউটলেটের মাধ্যমে নিজের ব্যবসায়ের সফলতা অর্জন করেন। ভবিষ্যতে রাজধানীর গুরুত্বপূর্ণ লোকেশনে আউটলেট করার পরিকল্পনা রয়েছে এই তরুন নারী উদ্যোক্তার। আংটি বদল এর অনুষ্ঠানেপ্রিয়জনদের ভালবাসা দিয়ে। শিথী ও মারুফের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধুবী ও শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বদেশ নিউজ২৪ সম্পাদক ও রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান নারী উদ্যোক্তা শিথী ও মারুফের আংটি বদল অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানিয়েছেন। নারী উদ্যোক্তা, বন্ধুমহল থেকে অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন এই তরুন নারী উদ্যোক্তা।
