Saturday, May 30

সোনার চর নিয়ে যা বললেন নবগতা নায়িকা স্নিগ্ধা!

বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ সোনার চর সিনেমা দিয়ে নবাগতা নায়িকা স্নিগ্ধা’র অভিষেক। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী, জায়েদ খান, নবগতা নায়িকা স্নিগ্ধা ও শহীদুজ্জামান সেলিম এবং আবুল হোসেন মজুমদার। এটিই নবাগতা চিত্র নায়িকার প্রথম সিনেমা। গত মাসেই সোনার চর সিনেমার শুটিং শুরু হয়েছে। আর মঙ্গলবার থেকে এফডিসিতে ‘সোনার চর’ ছবির ১টি গানের শুটিং হয়। সেখানে অবিকল গ্রাম বানিয়ে শুটিং হয়। বানানো হয় বেদেপল্লী। এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। নায়িকার পাশিপাশি গানের দৃশ্যে অংশ নেন এই ছবির নায়ক অভিনেতা জায়েদ খান।

শুটিংয়ের ফাঁকে নবাগতা চিত্রনায়িকা স্নিগ্ধা স্বদেশ কন্ঠকে জানান, আমি খুবি ভাগ্যবতী’সোনার চর’ সিনেমার মত একটি সিনেমার মাধ্যমে আমার চলচ্চিত্রের যাত্রা শুরু। যেখানে অভিজ্ঞ ও বরেন্য পরিচালক জাহিদ হোসেন স্যার, প্রযোজক জাহাঙ্গীর সিকদার ভাইয়া, টিপু ভাইয়া, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী আপু, অভিনেতা ওমর সানী ভাইয়া, জায়েদ খান ভাইয়া এবং দক্ষ একটি টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আর বিএফডিসিতে ২দিন ধরে গানের শুটিং করলাম। বেদের মেয়ে চরিত্রে অভিনয় করে ভিন্ন রকম অভিজ্ঞতা অনুভব করছি। সোনার চর এর পুরো টিমের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে ভাল ও সুন্দর কাজ উপহার দিতে পারি।

Leave a Reply